ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জেলা শাখা।
সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মাহবুবুর রহমান মাসুমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিনিধিদলে ছিলেন সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহির আহমেদ এবং কার্যকরী সদস্য মোক্তার হোসেন, সুজন হোসেন ও শাহজাহান চৌধুরী মাসুম।
এ সময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় ও জেলা শাখার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।








