প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান-এর একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি Brazil national football team-এর একটি পুরোনো ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, কিংবদন্তি ফুটবলার Ronaldo Nazário উড়োজাহাজ থেকে নামছেন এবং হাতে একটি ভিডিও ক্যামেরা রয়েছে। স্টোরির ওপর বাংলায় লেখা ছিল, “আপনারা কি রেডি?”
এছাড়া স্টোরিটিতে যুক্ত করা হয় Brasil ’66-এর একটি গান, যেখানে ব্রাজিলীয় সংস্কৃতির সাম্বা সুর ও লয়ের উপস্থিতি রয়েছে।
স্টোরিটি প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, জাইমা রহমান ব্রাজিল ফুটবল দলের সমর্থক হতে পারেন। ব্রাজিল দলের ছবি ও ব্রাজিল-সংশ্লিষ্ট সংগীত ব্যবহারের কারণে এমন আলোচনা আরও জোরালো হয়েছে।
ফুটবলপ্রেমীদের একাংশ পোস্টটিকে ব্রাজিল সমর্থকদের জন্য শুভেচ্ছা ও উৎসাহের বার্তা হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল-সমর্থকরাও স্টোরিটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তবে জাইমা রহমান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।






