নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইভী জামিনের মুক্তিশুনে অনেক গান্ধী পোকার কপালে চিন্তার ভাঁজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৩ জুন) রাতে ১০ ঘটিকায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

তার বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলার জামিনসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে।

কারাগার থেকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতান।

জানা গেছে, রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন সেলিনা হায়াৎ আইভী। তার মুক্তির খবরে কারাগারের বাইরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তবে অনেক গান্ধী পোকার কপালে চিন্তার ভাঁজ পড়েছে আইভী জামিনে মুক্তি শুনে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >