নারায়ণগঞ্জ । শনিবার
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর আসাদুর রহমানের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি আভিযানিক দল বুধবার (২১ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে উপজেলার নয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেডের মূল ফটকের সামনে থেকে মোঃ তানভীর ইসলাম ওরফে পায়েল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি কাগজের শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস হালকা লালচে বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তানভীর ইসলাম সোনারগাঁও উপজেলার নানাখী এলাকার আলী আরশাদের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >