নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে সোনারগাঁও থানা পুলিশ।

অভিযানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে থানাধীন পিরোজপুর ইউনিয়নের প্রতাভেরচর এলাকায় অভিযান চালায়।

এসময় জনৈক সাইদুর (৬০), পিতা-মৃত মোবারক হোসেন, মাতা-রহিমা খাতুন, গ্রাম-প্রতাভেরচর, ইউনিয়ন-পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ৫ গ্রাম বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি সাইদুর (৬০) একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা ও চাঁদপুরের মতলব উত্তর থানায় মোট ৮টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলাগুলোর মধ্যে রয়েছে—

১। সোনারগাঁও থানার এফআইআর নং-৪৫/৪৫, তারিখ ১৮ জানুয়ারি ২০১৮; ধারা ১৯(১) এর ৯(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০।
২। সোনারগাঁও থানার এফআইআর নং-৪৮, তারিখ ২২ এপ্রিল ২০১৭; ধারা ১৯(১) এর ৯(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০।
৩। সোনারগাঁও থানার এফআইআর নং-৫০, তারিখ ২৭ জুলাই ২০১৬; ধারা ১৯(১) এর ৯(খ)/২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০।
৪। সোনারগাঁও থানার এফআইআর নং-৪৬, তারিখ ২২ মে ২০১৬; ধারা ১৯(১) এর ৯(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০।
৫। সোনারগাঁও থানার এফআইআর নং-২, তারিখ ০২ ফেব্রুয়ারি ২০১৬; ধারা ১৯(১) এর ৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০।
৬। মতলব উত্তর থানার এফআইআর নং-৫/৪৬, তারিখ ০৫ মার্চ ২০২০; ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
৭। সোনারগাঁও থানার এফআইআর নং-২৫, তারিখ ১৮ জানুয়ারি ২০২৬; ধারা ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
৮। সোনারগাঁও থানার এফআইআর নং-৩৫, তারিখ ১৪ মে ২০২৬; ধারা ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >