নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতদের হামলায় সোনারগাঁয়ে নিহত ১

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সদস্যদের হামলায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার মুক্তিশপুর এলাকায় বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। 

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান,  রাত সাড়ে ১২টার দিকে  ৪/৫ জনের একদল মুখোশধারী ডাকাতদল তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর ৪/৫  মুখোশধারী ঘরে প্রবেশ করে তার স্বামীর হাত পা বেধে মারধর করেন। তাকেও হাত পা বেধে মারধর করে ঘরের চাবি নিয়ে নেয়। এ সময় চিনে ফেলার কারনে তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। পরে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার সহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতদল।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।  ডাকাতির কোন চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য উজ্জল নামে একজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >