নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) আরিফুজ্জামানের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ০৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলি পিএনবি ডেন্টাল কেয়ারের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ লিমন (৩৫), পিতা- নুর আলম মিয়া, মাতা- মোসাঃ সীমা বেগম, স্থায়ী ঠিকানা দক্ষিণ ধানগুড়া, গাইবান্ধা এবং বর্তমানে কাঁচপুর সোনাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত।
২। মোঃ সিয়াম (২৫), পিতা- মোঃ লিটন, মাতা- মোসাঃ নাছিমা আক্তার, স্থায়ী ঠিকানা জুরাইন, কেরানীগঞ্জ, ঢাকা এবং বর্তমানে সোনাপুর মেম্বার গলি এলাকায় বসবাসরত।

এসময় তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >