নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে জুমার নামাজ চলাকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
এ সময় মসজিদের ভেতরে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হলে দরজার গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (৮ মে) জুমার নামাজের সময় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় মুসল্লিদের ভাষ্য, মসজিদটি সব সময় শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হয় এবং খতিবের বয়ান শুনতে নিয়মিত মুসল্লিরা সেখানে নামাজ আদায় করেন। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে কিছু লোক মসজিদের ভেতরে স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে মুসল্লিদের ইবাদতে বিঘ্ন ঘটে। ধাক্কাধাক্কিতে অনেকের কাচের গ্লাস দিয়ে হাত-পা কেটে যায়।
এর আগে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আমরা সবাইকে মসজিদে আসতে বলি, কারণ আমরা চাই সবাই মসজিদমুখী হোক। মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক।
একাধিক মুসল্লি অভিযোগ করে বলেন, মসজিদের ভেতরে হইচই, ধাক্কাধাক্কি ও স্লোগানের কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়। একপর্যায়ে দরজার গ্লাস ভেঙে যায়।
তিনি আরো বলেন, ‘মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে, তা মোকাবেলা করা সম্ভব হবে না।’








