নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) শামীম হোসেন এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৬০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন জেলা পরিষদ সংলগ্ন কর অফিসের পাশে চাষাড়া হতে সাইনবোর্ডগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে রবিন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত রবিনের পিতা শহিদ মিয়া ও মাতা সালমা বেগম। তার বাড়ি পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায়, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
এসময় তার হেফাজত থেকে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং জব্দ তালিকামূলে তা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।








