নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিববুল্লাহ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়া’র নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ০৪/০৫/২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে সোনারগাঁও থানাধীন দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী মেইন রোডে অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত শফিকুল ইসলামের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও এলাকায় হলেও বর্তমানে তিনি সোনারগাঁওয়ের হাতকোপা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ, যাতে সড়ক ও জননিরাপত্তা নিশ্চিত করা যায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >