নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুল আজিজ শেখ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত ০৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২০:৪৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার মাজু মার্কেট সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই বাড়ির নিচতলা থেকে হুনুফা খাতুন (২৮) নামের এক নারীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৮ (আঠারো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হুনুফা খাতুন ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার ইলিশা কান্দি গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।







