নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁওয়ে ভোররাতের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো: মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০৪ মে ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) সুরুজ্জামানের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল সোনাপুর এলাকার সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় মমিন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মমিন মিয়া সোনাপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত সিদ্দিক মিয়া এবং মাতা মৃত সালমা বেগম। অভিযানের সময় তার হেফাজত থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা অনুযায়ী তা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >