নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলির পরও সোনারগাঁ থানায় বহাল ওসি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহকে বদলির আদেশ দেওয়া হলেও এখনো তিনি পূর্বের দায়িত্বেই বহাল রয়েছেন। নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত ওসি গোলাম সারোয়ার এখনো থানার দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১ মে) প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে ওসি মুহিবুল্লাহকে বদলির নির্দেশ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী দ্রুত দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও দুই দিন পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি। এতে থানার কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার সোনারগাঁ থানায় যোগদানের অপেক্ষায় থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাননি। ফলে থানার প্রশাসনিক কার্যক্রম এখনো বর্তমান ওসির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

জানা যায়, ৫ আগস্টের আগে পরে প্রভাবশালী ওসি হিসেবে পরিচিত ওসি।মুহিবুল্লাহ সোনারগাঁ থানায় থাকতে জোর লবিং করছেন।

বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ওসি মুহিবুল্লাহর পারিবারিক একটি বিষয় রয়েছে। তার ছেলে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ কারণে তিনি কিছুদিন সময় চেয়েছেন দায়িত্ব হস্তান্তরের জন্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >