নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লার লালখায় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লালখা এলাকার গুরুত্বপূর্ন একটি সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এডভান্স গার্মেন্ট ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের চরম অবহেলা ও উদাসীনতার দরুণ খানকা মসজিদ থেকে লালখা মোড় পর্যন্ত গুরুত্বপূর্ন সড়কটি বছরজুড়ে থাকছে পানির নীচে। এতে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ফলে সড়কটি স্থায়ী ভাবে সংস্কার ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৫টায় এডভান্স গার্মেন্টস সংলগ্ন লালখা এলাকায় ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এর কুতুবপুর ইউনিয়ন কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণ করেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়ে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সময় অবিলম্বে এই জলাবদ্ধতা নিরসনে ৪ দফা সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন নেতৃবৃন্দরা। দ্রুত সময়ের মধ্যে উত্থাপিত এই চার দাফা দাবি বাস্তবায়নে কার্যকরি উদ্যোগ গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুতুবপুর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ মাসুদুর রহমান, সেক্রেটারী মুহাম্মদ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক আঃ সালাম গাজী, প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক মুহাম্মদ মোবারক করিম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ কাজী সুমন।

কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাজী আঃ রাজ্জাক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজী রবিউল ইসলাম, কুতুবপুর ৯ ওয়ার্ডের সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ আলমগীর হোসেন।

ছাড়াও কুতুবপুরের বিভিন্ন মহল্লার প্রতিনিধিবৃন্দ এবং জলাবদ্ধতায় ভুক্তভোগী সর্বস্তরের জনগণ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >