নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অভিযান
আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের নির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ কালু হোসেন (৪৫), পিতা: ইমান উদ্দিন এবং জহিরুল ইসলাম (৪০), পিতা: মৃত সহিদুল্লাহ। তারা উভয়েই বিশনন্দী ইউনিয়নের বাসিন্দা।

আটকের পর তাদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >