নারায়ণগঞ্জ । শুক্রবার
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ফরহাদ হোসেন ইফতি (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত দেড়টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইফতি উপজেলা সদরের কৃষ্ণপুরা এলাকার সাত্তার মিয়ার ছেলে। সে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে অভিযোগ রয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ‘১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল ওই এলাকায় বড় ধরণের অপরাধ করার জন্য জড়ো হচ্ছিল । গোপনে খবর পেয়ে পুলিশের একাধিক টিম তাদের ঘিরে ফেলে। এই সময় সবাই পালিয়ে গেলেও ইফতিকে আটক করা হয়। ঘটনার সময় তার দেহ তল্লাশিতে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে এসব জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

ওসি আরও জানায়, ফরহাদ হোসেন ইফতির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। তিনি ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া ওই মামলার আসামি। যার মামলা নং- ৩৮, তারিখ ২১ মে ২০২৫)।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >