নারায়ণগঞ্জ । সোমবার
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ এগিয়ে গেল হৃদয়ের ফিফটিতে দুর্দান্ত জয়ে সিরিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে টানা ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেনের ব্যাটিং ঝড়ে ৬ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

ইনিংসের শুরুটা ছিল বেশ ধীরগতির। প্রথম ১০.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ৭৭। তবে এরপর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেন হৃদয় ও পারভেজ। তানজিদকে ফেরানোর পর সোধির ওই ওভারেই আসে ১৮ রান। এই জুটিতে মাত্র ২৮ বলে যোগ হয় ৫৭ রান।

পারভেজ হোসেন ইমন ১৪ বলে ২৮ রান করে বিদায় নিলেও তার আগ্রাসী ব্যাটিং ম্যাচে গতি এনে দেয়। এরপর শামীম হোসেন এসে হৃদয়ের সঙ্গে গড়েন আরও একটি ঝড়ো জুটি। দুজন মিলে মাত্র ২১ বলে যোগ করেন ৪৯ রান।

শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় ২৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন, আর শামীম হোসেন ১৩ বলে ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বাংলাদেশ ইনিংসে পারভেজের ২৮, হৃদয়ের ৫১* ও শামীমের ৩১* ছিল জয়ের মূল ভিত্তি।

নিউজিল্যান্ডের হয়ে সোধি ৪০ রানে ২ উইকেট নেন। এর আগে নিউজিল্যান্ড ইনিংসে কেলি ও ক্লিভার–ক্লার্ক দুজনেই ৫১ রান করেন। তবে তাদের লড়াই শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়নি। ফিফটিতে ম্যাচসেরা হয়েছেন তাওহিদ হৃদয়।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ইনিংস: ১৮ ওভারে ১৮৩/৬ (হৃদয় ৫১*, শামীম ৩১, পারভেজ ২৮; সোধি ৪০/২)

নিউজিল্যান্ড ইনিংস: ২০ ওভারে ১৮২/৬ (ক্লিভার ৫১, ক্লার্ক ৫১, কেলি ৩৯, ক্লার্কসন ২৭*; রিশাদ ২/৩২, মেহেদী ১/৩১, শরীফুল ১/৩৬, তানজিম ১/৪০)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

ম্যাচসেরা: তাওহিদ হৃদয়

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >