চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নেমে অল্পের জন্য জয়ের স্বাদ হাতছাড়া করেছে বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে নেপালের কাছে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হচ্ছে লাল-সবুজদের।
শুক্রবার বৃষ্টির কারণে স্থগিত থাকা ম্যাচটি শেষ পর্যন্ত রোববার সকালে অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দল আক্রমণ–প্রতিআক্রমণে ভরা লড়াই উপহার দেয়। প্রথমার্ধে কিছুটা এগিয়ে থাকে নেপাল, ১৯–১৭ পয়েন্টে।
এই হারের ফলে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে হয়েছে বাংলাদেশকে। নিয়ম অনুযায়ী সেমিফাইনালে এখন অন্য গ্রুপের শীর্ষ দল ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ফল যাই হোক, সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশ অন্তত ব্রোঞ্জ পদকের দৌড়ে থাকছে।
বিরতির পর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে বারবার। তবে নেপালের সংগঠিত ডিফেন্স ও কার্যকর রেইডিংয়ে ব্যবধান আর পুরোপুরি ঘোচানো যায়নি। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় নেপাল ৩৮, বাংলাদেশ ৩৬।







