নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছর পর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার ডি মারিয়া

৩৭ বছর বয়সে এসে আবারও নিজের জাত চেনালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। দীর্ঘ ১০ বছর পর আবারও দেশটির সেরা ফুটবলারের মর্যাদা অর্জন করেছেন তিনি। লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসের মতো তারকাদের পেছনে ফেলে ২০২৫ সালের আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের মুকুট জিতে নিয়েছেন এই কিংবদন্তি।

গত সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী হিসেবে ডি মারিয়ার নাম ঘোষণা করা হয়। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় বর্ষসেরার স্বীকৃতি।

এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদে থাকাকালীন প্রথমবারের মতো এই ট্রফি হাতে তুলেছিলেন তিনি। গত বছর এই পুরস্কারটি জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে এই তালিকায় সবচেয়ে বেশি ১৬ বার খেতাব জেতার রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে, যিনি টানা সাতবারও এই পুরস্কার জিতেছিলেন।

চলতি বছরে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে দুর্দান্ত সময় পার করেছেন ডি মারিয়া। ক্লাবটির হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি দলকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রাখেন তিনি। মাঠের সেই অসাধারণ পারফরম্যান্সেরই স্বীকৃতি হিসেবে এক দশক পর আবারও দেশের সেরা ফুটবলার নির্বাচিত হলেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >