নারায়ণগঞ্জ ।
,

চীনকে ৬-০ গোলে হারিয়ে বাংলাদেশের টানা চতুর্থ জয়

চীনের মাটিতে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক চীনকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে গ্রুপ পর্বে টানা চতুর্থ জয় পেল বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক শারিকা রিমনের গোলে এগিয়ে যায় দল। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২৬ মিনিটে কনা আক্তার তৃতীয় গোল করেন।

দ্বিতীয়ার্ধে ৩১ মিনিটে মোসাম্মত লিমা, ৩৩ মিনিটে আইরিন রিয়া এবং ৪৮ মিনিটে আবারও লিমার গোলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এই জয়ে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরবর্তী ম্যাচে জাপানের মুখোমুখি হতে পারে তারা। সেই ম্যাচ জিতলে সেমিফাইনালের পাশাপাশি অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >