নারায়ণগঞ্জ ।
,

৩ মিনিটের ঝড়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন পারেদেসরা

শুরুতে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভো রেকোলেটাকে ৩-১ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স। কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে জিতে এগিয়ে রইল বোকা জুনিয়র্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ৩ মিনিটের ঝড়ে পুরো চিত্র বদলে দেয় আর্জেন্টিনার ক্লাবটি।

বেইন স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, এস্তাদিও তমাস আদোলফো দুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৫ মিনিটেই ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে প্যারাগুয়ের ক্লাবকে এগিয়ে নেন স্প্যানিশ তারকা পেড্রো রিওস। তবে বড় অঘটনটি ঘটে প্রথমার্ধের যোগ করা সময়ে। রেকোলেটার উইলফ্রিডো বায়েজ বোকা জুনিয়র্সের ফুটবলার লিওনেল ফ্লোরেসকে ফাউল করেন।

প্রথমে ঘটনাটি রেফারি এড়িয়ে গেলে ভিএআরের সাহায্য নেয়। ভিএআরে ধরে পড়ে বল ছাড়াই লিওনেল ফ্লোরেসের মুখে কনুই দিয়ে আঘাত করেছিলেন বায়েজ। এতে রেফারি পিয়েরো মাজা তাকে সরাসরি লাল কার্ড দেখান। দ্বিতীয়ার্ধে মুহুর্মুহু আক্রমণে শানিয়ে শুরুর ৪ মিনিটেই সমতায় ফেরে বোকা। ডান দিকে বাড়ানো ক্রস থেকে হেডে দুর্দান্ত গোলটি করেন সান্তিয়াগো আস্কাসিবার।

ঠিক দুই মিনিট পর (৫১ মিনিট) মিলতোন দেলগাদো গোল করে বোকাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তিন মিনিটের ঝোড়ো আক্রমণে রেকোলেটাকে খেলা থেকে ছিটকে দেয় পারেদেসদের ক্লাবটি। এতে আর ঘুরে দাঁড়াতে পারেনি প্যারাগুয়ের ক্লাবটি।

৬২তম মিনিটে দুর্দান্ত গোল করে বোকার জয় নিশ্চিত করেন লিওনেল ফ্লোরেস। ম্যাচের ৬৯তম মিনিটে ডাইরন মোসকুয়েরা দ্বিতীয় হলুদ কার্ড পেলে লাল কার্ড হয়ে মাঠ ছাড়লে রিকোলেটা ৯ জনের দলে পরিণত হয়। শেষ পর্যন্ত রিকোলেটা আর কোনো আশা জাগাতে না পারলে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়। আগামী ১৮ আগস্ট আসুনসিয়নের দেফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। মহাদেশীয় ক্লাব কাপের কোয়ার্টার ফাইনালে যেতে হলে রেকোলেটাকে ঘরের মাঠে বড় ব্যবধানে জিততে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >