নারায়ণগঞ্জ ।
,

ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের সাত্তার খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় কালিঞ্জা গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় স্থানীয় সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াসের বাগ্বিতণ্ডা শুরু হয়। স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও কিছুক্ষণ পর আবারও উভয় পক্ষের মধ্যে বাগ্বিণ্ডা হয়। একপর্যায়ে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >