নারায়ণগঞ্জ ।
,

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি আজ

জিম্বাবুয়ে সফরে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হারছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে হেরে পিছিয়ে তারা। আজ বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ জিতে সিরিজে ফেরার লক্ষ্য থাকবে বাংলাদেশের। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করতে চাইবে জিম্বাবুয়ে। তাই দুদলের জন্যই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। তবে জয়ে ফিরতে হলে ব্যাটিংয়ে উন্নতির বিকল্প নেই বাংলাদেশের সামনে। কেননা, প্রথম ম্যাচে একমাত্র ইয়াসির আলী (৫৪) ছাড়া দলের আর কেউই রান পাননি।

এ ম্যাচেও স্বাগতিক পেসারদের সামনে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। যদি জিম্বাবুয়ে পেস অ্যাটাকের বিপক্ষে ভালো কিছু করে দেখাতে পারেন তাওহিদ হৃদয়রা, তাহলে সিরিজে ফিরতে পারে বাংলাদেশ। ব্যাটারদের আরো দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। গত ম্যাচে যেসব দুর্বলতা স্পষ্ট হয়েছে, সেগুলো শুধরে মাঠে নামতে হবে তাদের। ব্যাটিং বাজে হলেও বাংলাদেশের পেস অ্যাটাক সফরের শুরু থেকেই ভালো করছে। টি-টোয়েন্টি সিরিজেও বিধ্বংসী ছন্দে আছেন নাহিদ রানা। গত ম্যাচে একাই চার উইকেট নেন দেশের সবচেয়ে দ্রুতগতির এই বোলার। তাসকিনও ছন্দে আছেন। কম রানের মধ্যে জিম্বাবুয়েকে আটকে রাখছেন বোলাররা। তাসকিনরা তাদের কাজ ঠিকমতো করে গেলেও মূলত ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার দিকেই তাকিয়ে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >