নারায়ণগঞ্জ । সোমবার
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানসিটি এফএ কাপ জিতে ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখল

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আবারও নিজেদের চেনা রূপে ফিরেছে Manchester City। ওয়েম্বলির ফাইনালে Chelseaকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ জিতে ঘরোয়া ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখল Pep Guardiolaর দল।

এর আগে মার্চে লিগ কাপ জিতেছিল সিটিজেনরা। এবার এফএ কাপও ঘরে তোলায় চলতি মৌসুমে তাদের দ্বিতীয় ঘরোয়া শিরোপা নিশ্চিত হলো। এখন সব মনোযোগ প্রিমিয়ার লিগে। Arsenalর সঙ্গে জমে ওঠা শিরোপা লড়াইয়ে এখনও টিকে আছে ম্যানসিটি। দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান মাত্র দুই পয়েন্ট। ফলে ট্রেবল জিততে হলে নিজেদের বাকি ম্যাচ জয়ের পাশাপাশি আর্সেনালের হোঁচটও কামনা করতে হবে গার্দিওলার শিষ্যদের।

গত দুই এফএ কাপ ফাইনালে Manchester United ও Crystal Palaceর কাছে হারতে হয়েছিল সিটিকে। তবে এবার আর ভুল করেনি তারা। ক্লাব ইতিহাসে অষ্টমবারের মতো এফএ কাপ জিতল ম্যানসিটি। আর কোচ হিসেবে গার্দিওলার এটি ২০তম শিরোপা, এফএ কাপে তৃতীয়।

ফাইনালের শুরু থেকেই রক্ষণে শক্ত অবস্থান নেয় চেলসি। দীর্ঘ সময় ম্যানসিটির আক্রমণ সামলে রাখে তারা। ২৭ মিনিটে Erling Haaland বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। প্রথমার্ধের শেষ দিকে আবারও সুযোগ পেয়েছিলেন নরওয়েজিয়ান তারকা, কিন্তু চেলসি গোলরক্ষক Robert Sánchez দারুণ সেভে দলকে রক্ষা করেন।

তবে ম্যাচের ৭২ মিনিটে আর রক্ষা হয়নি ব্লুজদের। Bernardo Silvaর পাস থেকে ডান প্রান্তে বল পান হালান্ড। সেখান থেকে তিনি বল বাড়ান Antoine Semenyoর দিকে। চেলসি ডিফেন্ডার Levi Colwillর চাপ সামলেও দুর্দান্ত নিয়ন্ত্রণে কোনাকুনি শটে জয়সূচক গোল করেন ঘানার ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পর সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল চেলসি। ছয় গজ বক্সের ভেতর থেকে Enzo Fernándezর শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত সেই আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় লন্ডনের দলটিকে।

এখন ম্যানসিটির পূর্ণ মনোযোগ প্রিমিয়ার লিগে। মঙ্গলবার AFC Bournemouthর বিপক্ষে মাঠে নামবে তারা। লিগের শিরোপা দৌড়ে শেষ হাসি হাসতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। তবে গার্দিওলার সম্ভাব্য বিদায়ী মৌসুমে অন্তত দুটি ট্রফি ইতোমধ্যেই নিশ্চিত করেছে ম্যানসিটি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >