নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৩ আসন
গিয়াস-মান্নানের মিষ্টি মুখ

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান শনিবার (৮ নভেম্বর) বিকেলে সিদ্দিরগঞ্জে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সিদ্দিরগঞ্জের হিরাঝিলে গিয়াসউদ্দিনের বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই নেতা পরস্পর কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

সাক্ষাৎকালে দুই নেতা দীর্ঘ সময় ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। তারা ভবিষ্যতে একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

গিয়াসউদ্দিন বলেন, “২০০১ সালের সংসদ নির্বাচনে আমি নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে দলের প্রার্থীদের জয়ী করতে কাজ করেছি। এবারও ধানের শীষের বিজয়ের জন্য সর্বশক্তি দিয়ে মাঠে থাকব।”

আজহারুল ইসলাম মান্নান গিয়াসউদ্দিনের সহযোগিতা কামনা করে বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ধানের শীষের বিজয় নিশ্চিত।”

সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আহবায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লারাক হোসেন, সাবেক কাউন্সিলর সদরিল প্রমুখ।

এর আগে ৬ নভেম্বর মামান হিরাঝিলের বাসায় গেলেও সেদিন গিয়াসউদ্দিনের সঙ্গে দেখা হয়নি বলে জানা যায়।

স্থানীয় রাজনৈতিক মহলে এই সাক্ষাৎকে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >