ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মেধাবী ও পরিচ্ছন্ন হিসেবে পরিচিত এই জনপ্রিয় রাজনীতিবীদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
এদিকে, বিপুল ভোট ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নবগঠিত সরকারের গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ের দায়িত্বভার গ্রহণ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা জেনারেল হাসপাতাল ও ডক্টরস্ ডায়াগনস্টিক ল্যাবের চেয়ারম্যান মো. রাফিউল হাকিম মহিউদ্দিন। জোনায়েদ সাকির আগামীর পথচলা আরও মসৃণ ও গৌরবময় হয়ে উঠার প্রত্যাশা ব্যাক্ত করে রাফিউল হাকিম মহিউদ্দিন গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, জোনায়েদ সাকি সাহেব একজন মেধাবী ও পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে আগে থেকেই দেশের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। তার রাজনৈতিক দর্শন, যোগ্যতা, স্বচ্ছতা, নীতি-নৈতিকতা ও জ্ঞ্যানগর্ভ আলোচনার দরুণ তিনি জাতীয় নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে আজ মন্ত্রী পরিষদে জায়গা করে নিয়েছেন। গণমানুষের নেতা জোনায়েদ সাকি ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি তার মেধা ও যোগ্যতা দিয়ে তার উপর অর্পিত দায়িত্ব পালনে সফলতার দৃষ্টান্ত রাখবে বলে আমি বিশ্বাস করি। তার আগামীর পথচলা আরও মসৃণ ও গৌরবময় হোক, সেই প্রত্যাশা রইল।’




