নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, গ্রেপ্তার ৯ জন কারাগারে

রাজধানীর কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন রাজশাহীর মোহাম্মদ মাইনুল ইসলাম, ঢাকার জুলফিকার আলী সৌরভ, ময়মনসিংহর মো. আলমাস আলী, নোয়াখালীর জুবায়ের হোসাইন, সিলেটের আয়নুল হক কাশেমী, নোয়াখালীর আব্দুল রহমান পলাশ, রংপুরের মো. জান্নাতুল নাঈম, শরীয়তপুরের ক্বারী মুয়াজবীন আ. রহমান ও চাঁদপুরের মো. ফয়সাল আহমেদ। 

এদিন তাদের আদালতে হাজির করা হয়।এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. আশিক ইকবাল তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামি কাশেম, জুবায়ের, ফয়সাল ও জুলফিকারের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >