নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ।

তিনি জানান, চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মনে হচ্ছে। নিহতের হাতে কোনোকিছু দিয়ে বাঁধার চিহ্ন আছে। মনে হচ্ছে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান। 

তিনি আরও বলেন, এরপর তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ঘটনাটি তদন্ত করে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >