নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ জন দালালকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ড ও অর্থদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, নওশাদ আলম ও নুসরাত জাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন বলেন, হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে তারা বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে চিকিৎসা শেষে কমিশন নিয়ে থাকেন তারা। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >