নারায়ণগঞ্জ ।
,

৩৪ মা/ ম/ লা/র পলাতক আ/সা/মি বারিক ও খলিলুর রহমান গ্রে/প্তা/র

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে হত্যা মামলাসহ ৩৪টি মামলার পলাতক আসামি বারিক (৪০) ও খলিলুর রহমান (৫৫)কে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের পুইয়াগাড়ি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার বারিকের বিরুদ্ধে দিনাজপুর, জয়পুরহাট ও গাইবান্ধা জেলায় হত্যা ও অন্যান্য অভিযোগে ৩৪টি মামলা রয়েছে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের পুইয়াগাড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

অপর আসামি খলিলুর রহমানও হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি। তিনি একই গ্রামের নছির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, শুক্রবার বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >