নারায়ণগঞ্জ ।
,

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৫৩

জানা যায়, রবিবার  (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার কিশোর গ্যাং বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। নগরী এবং প্রত্যেকটি থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাতভর এ অভিযানে ৩৫৩ জনকে কিশোর গ্যাং সদস্য সন্দেহে আটক করা হয়।


পুলিশ জানায়, আটককৃতদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া আটককৃতদের মধ্যে যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত নয় কিংবা শিক্ষার্থী, তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।


কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। তবে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও কঠোর মনিটরিং করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >