নারায়ণগঞ্জ ।
,

পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস রেখে পালালেন চালক-আরোহী, মিলল ৩০ কেজি গাঁজা

টাঙ্গাইলে জব্দ করা মাইক্রোবাসটির সামনে টাইমস২৪.নেট লেখা একটি পত্রিকার স্টিকার লাগানো ছিল বলে জানায় পুলিশ।টাঙ্গাইল শহরে ট্রাফিক পুলিশের ধাওয়ায় খেয়ে একটি মাইক্রোবাস রেখে পালিয়েছেন চালক ও আরোহীরা। পরে গাড়িটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। গাড়িটিতে টাইমস২৪.নেট-এর স্টিকার লাগানো ছিল।

মঙ্গলবার রাতে শহরের রূপবানী সিনেমা হলের সামনে থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয় বলে জানান টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

তিনি বলেন, রাতে শহরের প্রধান সড়কের রূপবানী সিনেমা হলের সামনে ট্রাফিক ইন্সপেক্টর মো. হারুন অর রশিদের নির্দেশে এটিএসআই জহুরুলের নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হয়।

তবে মাইক্রোবাসটি সংকেত অমান্য করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রাফিক সদস্যরা গাড়িটির পিছু নিলে চালক ও আরোহীরা গাড়িটি সড়কে ফেলে পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।

মাইক্রোবাসটির সামনে টাইমস২৪.নেট লেখা একটি পত্রিকার স্টিকার লাগানো ছিল বলে জানান রেজওয়ান।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >