নারায়ণগঞ্জ ।
,

ময়মনসিংহের গৌরীপুরে অগ্নিকাণ্ডে ঝলমল সিনেমা হলসহ ২০ দোকান পুড়ে গেছে

ময়মনসিংহের গৌরীপুরে অগ্নিকাণ্ডে ঝলমল সিনেমা হলসহ ২০ দোকান পুড়ে গেছে

ময়মনসিংহের গৌরীপুরে অগ্নিকাণ্ডে পৌর শহরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী। তিনি জানান, সিনেমা হলসংলগ্ন এলপিজি গ্যাস সিলিন্ডারের গুদাম, ডেকোরেটর ও পুরান কাপড়ের দোকানসহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিনেমা হলের পাশের সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

ঝলমল সিনেমা হলটি স্থানীয় একটি ঐতিহাসিক পুরোনো জমিদারবাড়িতে পরিচালিত হয়ে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >