নারায়ণগঞ্জ ।
,

কুষ্টিয়ায় মাদক, চুরি অর্থ আত্মসাৎসহ ২৫টি মামলায় বিভিন্ন মেয়াদের কারাদন্ড”


কুষ্টিয়া প্রতিনিধি//এস,এম, বাদল: কুষ্টিয়া সিজেএম কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মামুনুর রহমান গত সেপ্টেম্বর মাসে(২০২৬) মাদক সংক্রান্ত ১১ টি মামলায়, পেনাল কোডের ০২ টি, পুলিশ আইনের ০৫ টি,চেক ডিজঅনার ০৫টি, সড়ক পরিবহন আইনের০১ টি এবং যৌতুক নিরোধ আইনের ০১ টি মামলায় ২৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন।

মাদকদ্রব্য ১৭ পুরিয়া হেরোইন এবং ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে ০২ বছর সশ্রম কারাদন্ড ও ৫০০/= টাকা অর্থদন্ড এবং ০১ বছর সশ্রম কারাদন্ড ও ৫০০/= টাকা অর্থদন্ড, ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে ০২ বছর ০৬ মাসের সশ্রম কারাদন্ড এবং ১,০০০/= টাকা অর্থদন্ড, ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে ০১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা অর্থদন্ড, ০১ কেজি ৩০০ গ্রাম গাঁজা হেফাজতে রাখার অপরাধে ০১ বছর সশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা অর্থদন্ড, ২৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে ০১ বছর ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০/= টাকা অর্থদন্ড, ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে ০১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০/= টাকা অর্থদন্ড, ৭০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে ০২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা অর্থদন্ড, জি-প্যাথেডিন ১০ এ্যাম্পল ২০ মিলি হেফাজতে রাখার অপরাধে ০৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা অর্থদন্ড, ৪৩২ বোতল রেকটিফাইড স্পিরিট হেফাজতে রাখার অপরাধে ০৩ বছর সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা অর্থদন্ড, ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে ০১ বছর সশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা অর্থদন্ড, ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে ০১ বছর প্রবেশন প্রদান করা হয়েছে।এছাড়া, চুরির অপরাধে ০১ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০০০/- টাকা অর্থদন্ড,অর্থ আত্মসাতের অভিযোগে পেনাল কোড এর ৪০৮ ধারায় ০২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- টাকা অর্থদন্ড,যৌতুক নিরোধ আইনে ১ বছর সশ্রম কারাদণ্ড, চেক ডিজ অনার এবং পুলিশ আইনে আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।উক্ত আদালত ২০ কার্যদিবসে বিচারিক আদালতে ৬৩ টি এবং সদর থানা আমলী আদালতের ৬৩ টি মামলা নিষ্পত্তি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >