নারায়ণগঞ্জ ।
,

থানায় তদবির করতে এসে গ্রেপ্তার যুবলীগ নেতা

বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের ঘটনায় এক পক্ষের হয়ে তদবির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন উপজেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক (৩৮)। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের করা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে একটি মামলা রয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে কাহালু থানার অভ্যন্তরে গোলঘর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষের সঙ্গে আলোচনা করছিলেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। এ সময় আবু বক্কর সিদ্দিক সেখানে গিয়ে একটি পক্ষের হয়ে তদবির করতে থাকেন।

আলোচনার একপর্যায়ে অপর পক্ষের লোকজন পুলিশকে জানান, আবু বক্কর সিদ্দিক কাহালু উপজেলা যুবলীগের সদস্য এবং তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বিষয়টি যাচাই করে পুলিশ তাঁকে গোলঘর থেকেই গ্রেপ্তার করে।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের করা একটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >