নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগেও মাদক আইনে ৩ মামলা বিচারাধীন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হৃদয় (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ আখড়া এলাকার ১৪ নম্বর এলএনএ রোডে মোখলেছুর রহমানের টিনশেড বাড়ির দক্ষিণ পাশের গলি রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে দেওভোগ আখড়া এলাকা থেকে মোঃ হৃদয়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হৃদয় দেওভোগ আখড়া এলাকার ১৪ নম্বর এলএনএ রোডের বাসিন্দা। তার পিতার নাম মোখলেছুর রহমান এবং মায়ের নাম লিপি বেগম।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত হৃদয়ের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে বিচারাধীন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >