বন্দরে পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার আয়োজনে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার (সোহরাওয়ার্দী ক্লাব) চত্বরে এ ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ রিজিওন মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা এখন সফটওয়্যারের যুগে চলে এসেছি, ডিজিটাল যুগে চলে এসেছি, ক্যাশলেস এর যুগে চলে যাচ্ছি। একটা সময় আসবে টাকার লেনদেন কমে আসবে চলবেনা। সফটওয়্যারে স্কিন করেই সব কিছু কেনাকাটা করা যাবে। আগে যেমন একটা ব্যাংকের স্টেটমেন্ট তৈরি করতে ৩/৪ দিন সময় লাগতো এখন ওই স্টেটমেন্ট কয়েক মিনিটের মধ্যে আপনাদের হাতে আমরা পৌঁছে দিতে পারছি। আধুনিক যুগে আমরা পা রেখেছি। এখন আপনারা যে কোন কাজ, কাগজপত্র যা কিছুই চান আমরা আপনাদের কয়েক মিনিটের মধ্যেই ১০ বছর আগের কাগজগুলো বের করে দিতে পারব। তাই আমি বলবো টাকাবহনের দিন শেষ, ক্যাশলেসের বাংলাদেশ। দ্রুত সেবা নিতে আপনারা সকলেই কিউ আর কোড ব্যবহার করবেন।
ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম।
বন্দর উপ-শাখার ম্যানেজার শ্যামল কুমার ধর’র সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার আব্দুল হালিম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ সাইয়ূবুর রহমান সাকু ও বিল্লাল হোসেন।
অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মো. আবু হানিফ।
অনুষ্ঠানের শেষ হওয়ার আগে পূবালী ব্যাংক ক্যাশলেস কিউআর কোড কিছু গ্রাহকদের হাতে তুলে দেন।




