নারায়ণগঞ্জ ।
,

পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এই ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে অবিস্ফোরিত অবস্থায় ওই ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমা নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >