নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। মার্কেট বন্ধ রেখে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিলে সমবেত হয়। এসময় বিক্ষুব্দ এলাকাবাসী একটি ভাঙচুর গুড়িয়ে দিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর সাত ভাই মার্কেটের সামনে সাত মার্কেট ও বারেক মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগ আয়োজিত এ বিক্ষোভ মিছিল বের করে।
মুসলিমনগর সাত ভাই মার্কেটের পিছনে একটি বাড়ি দখল করে মাদকের আস্তানা গড়ে তুলেছে। এমন সংবাদে বিক্ষোভ সমাবেশ শেষ করে মিছিল নিয়ে উক্ত মাদকের আস্তানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মাদকসেবীদের নিরাপদ আস্তানা হওয়ার ফলে বিভিন্ন এলাকা হতে আসা মাদকসেবী আসা যাওয়া করে। যার কারণে এলাকাবাসী টংয়ের তৈরি বাড়ি ভাঙচুর করে ঘুরিয়ে দেয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মাদক ব্যবসায়ী পায়েলের বাড়িতে হানা দিতে গেলে বাধামুখে পড়ে এলাকাবাসী। মাদক ব্যবসায়ী পায়েলকে আইনের আওতায় জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
মাদক ও সন্ত্রাসী বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঈমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক আব্দুল বাতেল, আবুল কাশেম, আব্দুল মমিন, আনোয়ার হোসেন, আজিজ মাষ্টার, বিল্লাল হোসেন, আলম মোল্লা প্রমুখ।




