নারায়ণগঞ্জ ।
,

দুই শিশুর সামনে ধর্ষণের অভিযোগ, মহাসড়কে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই ছেলেকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন তিনি। এতে তার চার বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছে। তবে ওই নারী ও তার দুই বছর বয়সী ছোট ছেলে অক্ষত রয়েছে।

ওই নারীর অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় আশ্রয় দেওয়ার কথা বলে স্থানীয় পান ব্যবসায়ী সোহরাব হোসেন (৩৫) তাকে দুই সন্তানসহ একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুই শিশুর সামনেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে তাকে সেখানে ফেলে সোহরাব পালিয়ে যান বলেও দাবি করেন ওই নারী।

ভুক্তভোগীর ভাষ্য, প্রায় এক বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। বাসাভাড়া বকেয়া থাকায় মঙ্গলবার দুপুরে বাড়ির মালিক তাকে দুই সন্তানসহ বের করে দেন। পরে তিনি সন্তানদের নিয়ে মাওনা চৌরাস্তা এলাকায় উড়ালসেতুর নিচে আশ্রয় নেন।

পরদিন সকালে তিনি বিষয়টি কয়েকজন পান ব্যবসায়ীকে জানান। তার অভিযোগ, গৌতম ও শহীদ নামে দুই ব্যবসায়ী টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এরপর দুই সন্তানকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে গাড়ির নিচে ঝাঁপ দেন তিনি। এ সময় তার চার বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়।

ওই নারীর আরও অভিযোগ, ঘটনা কাউকে জানালে তাকে এবং তার দুই সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনাস্থল থেকে তথ্য-আলামত সংগ্রহ করা হচ্ছে এবং ভুক্তভোগী নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আহত শিশুর চিকিৎসার ব্যয়ভার হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >