নারায়ণগঞ্জ ।
,

জয়পুরহাটে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বেলি বিবি গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সে সময় ঘটনাস্থলের পাশে তার ব্যবহৃত জুতা, কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা গেলেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন শুক্রবার ভোরে স্থানীয় বিপ্লব নামের এক যুবক ওই খালে মাছ ধরতে গিয়ে পানিতে বেলি বিবির মরদেহ ভাসতে দেখে গ্রামবাসীকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বামী বাচ্চু সরদার জানান, তার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন এবং ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। পরে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। অন্যদিকে নিহতের ভাগিনা হেলাল খান জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়েই তিনি পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >