নারায়ণগঞ্জ ।
,

সীমান্তে একের পর এক অভিযান, মিলল চোরাচালানের বড় চালান

সীমান্তের বিভিন্ন পয়েন্টে একের পর এক অভিযান। কোথাও মিলেছে ভারতীয় শাড়ি, কোথাও গাঁজা ও ইস্কাফ সিরাপ। এর সঙ্গে উদ্ধার হয়েছে অলিভ অয়েল, শিশুর লোশন, চকলেট, এনার্জি ড্রিংকস, বাসমতি চাল, গরু ও একটি ইজিবাইক। সব মিলিয়ে জব্দ করা হয়েছে প্রায় ৫০ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় শাড়ি, অলিভ অয়েল, জনসন বেবি লোশন, চকলেট, রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল, গরু, গাঁজা, ইস্কাফ সিরাপ ও ইজিবাইক জব্দ করা হয়।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং পুশ-ইন প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >