নারায়ণগঞ্জ ।
,

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য ফরিদ উদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোবিন্দ মণ্ডলের অভিযোগ, প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে ভয়ভীতি দেখানো হচ্ছিল। একপর্যায়ে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার থানায় জিডি করার পর শনিবার তিনি মামলা করেন। মামলার পর ফরিদ গাজীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে ফরিদ গাজীকে হত্যার হুমকি দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে। অভিযোগের পর ফরিদ গাজীকে দলীয় সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >