নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে শ্রমিকদলের কার্যালয়সহ ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

নদীর জায়গা ও সীমানা দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নীগার তনুর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নদীর সীমানা পিলারের ভেতরের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা কাঁচা-পাকা দোকানপাট ও শ্রমিকদলের কার্যালয় উচ্ছেদকর্মী এবং এক্সেভেটর (ভেকু) দিয়ে পুরোপুরি ভেঙে ফেলা হয়।

অভিযান প্রসঙ্গে বিআইডব্লিউটিএ-এর যুগ্ম-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে ফতুল্লার পাগলা এলাকায় সড়কের পাশে নদীর জায়গা দখল করে অবৈধভাবে কাঁচা-পাকা দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। সরকারি জায়গা ও নদীর সীমানা রক্ষার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ-এর এই উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

উচ্ছেদ অভিযান চলাকালে ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোবারক হোসেন মজুমদার এবং উপ-পরিচালক এহতেশামুল পারভেজসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >