নারায়ণগঞ্জ ।
,

ওয়ালটনের মৃত কিস্তি গ্রাহকের পরিবারকে কিস্তি মওকুফ ও আর্থিক সহায়তা

গ্রাহকের পাশে থাকার প্রত্যয় নিয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে ওয়ালটন প্লাজা। ওয়ালটন প্লাজা নিতাইগঞ্জ শাখার উদ্যোগে কিস্তিতে পণ্য কেনার পর মৃত্যুবরণ করা এক গ্রাহকের পরিবারের হাতে বকেয়া কিস্তি মওকুফ সুবিধা ও আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার (৭ সেপ্টেম্বর) নগরীর বাবুরাইল তারা মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত আব্দুল গনি-এর স্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে কিস্তি মওকুফ সুবিধা ও আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নিতাইগঞ্জ ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাইফুর রাজ্জাকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ হাসান তারিক, রিজনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আরিফ মহিউদ্দিন, রিজনাল ক্রেডিট ম্যানেজার মো. আশিক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার কামরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অতিথিরা বলেন, ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’ গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। এই নীতির আওতায় কোনো গ্রাহক কিস্তিতে পণ্য কেনার পর কিস্তি পরিশোধ চলমান অবস্থায় মৃত্যুবরণ করলে, নীতিমালা অনুযায়ী তার বকেয়া কিস্তির অর্থ মওকুফ করা হয়। পাশাপাশি মৃত গ্রাহকের পরিবারের জন্য নির্ধারিত নীতিমালা অনুযায়ী আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

তারা আরও বলেন, পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহক ও তাদের পরিবারের প্রতি দায়িত্বশীলতা এবং মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেয় ওয়ালটন। একজন গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানো শুধু একটি বাণিজ্যিক সুবিধা নয়, বরং গ্রাহকের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ।

ওয়ালটনের এই উদ্যোগে মৃত গ্রাহকের পরিবার আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদের মধ্যে আস্থাও আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ওয়ালটনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রাহকবান্ধব এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >