মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান
বগুড়ার ধুনট উপজেলার ধেরুয়াহাটি ও ডিঙ্গিরচর এলাকা থেকে ২ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ বাদশা (৪৫), পিতা মৃত আজিজুল হক সাং ধেরুয়াহাটি মোঃ রবিন মন্ডল (২৫), পিতা মোঃ নবীর মণ্ডল সাং-ডিঙ্গিরচর থানা-ধুনট জেলা-বগুড়া।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম ধুনট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়ার ধুনট উপজেলার ধেরুয়াহাটি ও ডিঙ্গিরচর এলাকা থেকে ২ জন আসামীকে গাঁজা সেবনের বাঁশি ১ টিসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীকে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ২নং আসামীকে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।



