নারায়ণগঞ্জ ।
,

দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর মারা গেল ১১ মাসের মেয়েও

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১১ মাস বয়সের মেয়ে মারিয়া মাহরীন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে বিরামপুর জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রবাসফেরত মাহমুদুল হাসান, তার স্ত্রী রুমি আক্তার, ছেলে আব্দুর রহমান (৭) ও মেয়ে মারিয়া মাহারীনকে নিয়ে মোটরসাইকেলে করে একটি দাওয়াতে যাচ্ছিলেন। পথিমথ্যে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারাসহ বেশ কয়েকজন আহত হন।

পরে আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুমি আক্তার। এরপর গুরুতর আহত শিশু মারিয়া মাহারীনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >