নারায়ণগঞ্জ ।
,

পঞ্চগড়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১০ বছর ধরে পলাতক আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ থেকে পঞ্চগড়ে ২০১৩ সালে দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১০ বছর যাবৎ পলাতক আসামী সাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের গোটাপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা সাইদুলের বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ আগষ্ট পঞ্চগড়ে নারী ও শিশু নির্যাতন  দমন আইনে ধর্ষণ মামলা হবার পর জামিন নিয়ে তিনি ২০১৬ সাল থেকে পলাতক হন। ২০২২ সালের ২৩ আগষ্ট তার অনুপস্থিতে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যতণ দমন ট্রাইবুনাল তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড, সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করেন। 

আসামীকে জিজ্ঞসাবাদের বরাতে ওসি আরও বলেন, পেশায় রাজমিস্ত্রী সাইদুল ২০১৬ সাল থেকে ১০ বছর ভারতের কেরালায় পালিয়ে ছিলেন। বাড়ি আসার পর গতকাল দিবাগত গভীর রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামিউর রহমানের নেতৃত্বে তাকে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়ছে বলেওজানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >