নারায়ণগঞ্জ ।
,

পদ্মা সেতু চালুর পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় ৫৪৮টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নির্ধারিত এলাকায় এসব দুর্ঘটনা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দিন দিন যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। দুর্ঘটনা কমাতে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল মেনে নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালাতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রাখা, ট্রাফিক আইন অনুসরণ এবং অসতর্ক ও বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >