নারায়ণগঞ্জ ।
,

আওয়ামী লীগ শত্রু নয়, তারা আমাদের মিত্র

সাভারের আমিন বাজার সালেহপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. জাকির আল আহসান।

তিনি জানান, আজ শনিবার গভীর রাতে আমিন বাজার সালেহপুর ব্রীজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে মশাল মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পুলিশ অভিযান চালালে ধরা পড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী।

আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. জাকির আল আহাসন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা । নিরাপদ স্থান ভেবে সাভারের ওই স্থানটিতে মশাল মিছিল বের করে।

আটককৃতদের বিরুদ্ধে অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের মিছিল পরিচালনার অভিযোগ আনা হয়েছে। 

আটককৃতরা হলেন রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), মো. ইকবাল (৪০), মো. সামিউল ইসলাম (১৯), মো. শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস (৩০), মো. রিপন (৩০), মো. ইব্রাহিম (৪৫), মো. ওয়ালিউর রহমান (৪০), মো. রমজান (৩০)। 

তাদের বিরুদ্ধে নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >